ফুলবাড়ীতে পৌরসভার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত। মঙ্গলাবর সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন এর নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সকাল থেকে পরিচ্ছন্ন অভিযান পালন করেন। এতে বিভিন্ন স্থানে মেয়র ও কর্মকর্তা কর্মচারীরা ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূল লিফলেট বিতরন করেন। লিফলেট বিতরন শেষে ফুলবাড়ী উর্বশী সিনেমা হলের পিছনে ধানহাটি রাস্তায় একটি র্যালি বের হয়। র্যালি শেষে পৌর মেয়র নিজ হাতে পরিচ্ছন্ন অভিযানে কর্মীদের সঙ্গে ময়লা তুলতে অংশ নেয়।
এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন জানান, ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে বাড়ীর আশপাশ সহ সকল জয়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সচেতন না হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মোহাম্মাদ আলী নীরু, পৌরভার প্রধান নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌরসভার কাউন্সিলর হারান দত্ত, মাজেদুর রহমান, পারভেজ হোসেন, মনতাজুর রহমান, মহিলা কউন্সিলর তনজু আরা বেগম সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচরীগণ উপস্থিত ছিলেন। এছাড়ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































